রঙিন পৃথিবীর প্রেম রং মেখে নিজেকে উপস্থাপন করতে চেয়ে,
"মানুষ" নই; "পশু" হলাম। এ' কেমন প্রগলভতা মেয়ে...!!
আমার "পতঙ্গ"র মতো উড়ে আসা স্তুপাকৃত আলো পানে,
কেন নষ্টামিটাই চোখে পড়ছে তোমার, বল এর কী মানে ?
কেন বুঝো না, জানে না পতঙ্গ ভস্ম হবে সে মোহিনী আলোতেই,
সহস্র জনমেও বাসে সে ভালো তবু হন্তারক আলোকেই !
আমার এ' নিঃস্বার্থ ত্যাগ তোমাকেই করতে মহীয়ান,
মেয়ে, মিছে তবু ভাবো কেন এ' শুধুই সম্মোহন.....!!
আমি একের পর এক কল্পিত স্বপ্নে নিজেকে হারাতে চাই তোমার গভীরতায়,
তুমি তিক্ষ্ণ হরিণি সম কেন রাখতে চাও বলো দূরত্ব বজায়.....?
কি সে ভয় বলো, কতবার বলি "খল" আমি নই; আমি প্রেমিক পাগল,
ও' দেহের নই; পূজারী আমি পেতে চাই তোমার মনের দখল।
রূপে আকাঙ্ক্ষা ছিলো না কোন কালে, আজো সমাদর করি শোন সমূহ গুণের,
পাথরের শক্ত রূপেই তুমি বিশ্বাসী; শুধু "ঝর্ণা"ই জানে গুণ পাথরের...!!
কৌতুহলী চাদরে মিছে কেন ঢেকে রাখো আজো নিজেকে,
খুলে ফেলো এবার ঐ কালো গ্লাস, যে পার্থক্য চিনে না কাচ আর হীরে'তে।
ভেঙে ফেলো মেয়ে, মন থেকে ঐ সন্দেহের আবরণ,
এসো স্বপ্নিল পথে আজ হতে শুরু হউক অবাধ বিচরণ।
এসো অহংকারের বুকে আজ হতে রাখি বিশ্বাসী পা',
এসো সে বাঁধনে বাঁধি মন,যে বাঁধন চাইলেই খোলা যায় না।