আলো ভরা দু’টি প্রদীপ, আমার চোখের আঙিনায় জ্বলে ওঠে।
একজন নূরে আরশি,
তার চোখে আছে আকাশের বিস্তার,
হাসির মধ্যে লুকিয়ে থাকে নদীর ঝিলিক,
বাতাসে নাচতে থাকা একরাশ ফুলের মতো।
অন্যজন সিদরাতুল মুনতাহা
ছোট্ট দেহে মহাবিশ্বের কোমল রহস্য।
তার ডাকে ভেঙে যায় দিনের ক্লান্তি,
তার পদক্ষেপে বাজে জীবনের সবচেয়ে নির্ভেজাল সুর।
ওরা দুই বোন নয় শুধু,
ওরা সময়ের দুটি রঙ
একটি রঙে শৈশবের দীপ্তি, আরেকটিতে নবজাত স্বপ্নের প্রথম রেখা।
আমি যখন দেখি ওদের হাত ধরাধরি করে হাসছে,
তখন পৃথিবী আর ভারী মনে হয় না,
আমার সমস্ত পরিশ্রম, সমস্ত দুঃখ,
ওদের একটি খিলখিল হাসিতে ধুয়ে যায়।
ওরা আমার নয়নের মনি,
আমার বুকের ভেতর দুলতে থাকা অমূল্য দুলাল।
ওদের জন্যই এই জীবন, এই প্রার্থনা, এই অবিরাম সৃষ্টির স্রোত।
যতদিন আকাশে তারা থাকবে,
ততদিন আমার আরশি আর মুনতাহা থাকবে
আমার কবিতার প্রতিটি অক্ষরে,
আমার হৃদয়ের প্রতিটি ধ্বনিতে
চিরন্তন স্নেহের অনিন্দ্য প্রতীক হয়ে।
মাশাআল্লাহ সন্তানের প্রতি বাবার এক অনবদ্য লেখনি।
উত্তরমুছুনঅনেক সুন্দর কবিতা প্রিয় কবি
উত্তরমুছুন