ঘুম ভাঙে ভোরের অনেক আগেই।
অ্যালার্ম বাজারও দরকার হয় না
দায়িত্বের ভারই আমাকে টেনে তোলে।
চোখ মেলে দেখি,
টেবিলে ছড়ানো ফাইল আর অসমাপ্ত রিপোর্ট,
নীরব ঘরে শুধু ঘড়ির টিকটিক শব্দ
মনে করিয়ে দেয় রাত এখনও শেষ হয়নি।
এক কাপ চায়ের তীব্র গন্ধ
আমাকে ধীরে ধীরে জাগিয়ে তোলে।
সন্তানের কপালে চুমো খেয়ে বেরিয়ে পড়ি
রাস্তার ধুলো, ভ্যাপসা গরম কিংবা শীত,
কিছুই আমাকে থামাতে পারে না।
কারণ অপেক্ষা করছে নতুন শিফট,
অপেক্ষা করছে ডাটার পাহাড়,
ফ্যাব্রিকের নমুনা, রঙের ভিন্নতা,
সংখ্যার ভিড়ে লুকানো নিখুঁত হিসাব।
আমি জানি,
প্রতিটি গ্রাফ, প্রতিটি চার্ট
শুধু কাগজের খেলা নয়,
এসবই ঠিক করে দেয়
কোন মান গৃহীত হবে, কোন অর্ডার হবে বাতিল।
সময়ের চাপ, টার্গেটের বোঝা,
প্রতিটি মিনিট যেন চাবুকের মতো আঘাত করে।
তবু আমি থামি না,
কারণ এটাই আমার যুদ্ধক্ষেত্র।
আমার হাতে নেই অস্ত্রশস্ত্র,
আছে কেবল ডাটাশিট আর বিশ্লেষণের দক্ষতা।
এই দিয়েই আমি প্রতিদিন লড়াই করি,
নিজের জন্য, পরিবারের জন্য,
আর অগণিত স্বপ্নের জন্য
যা বোনা আছে প্রতিটি সুতোর ভেতর।
ভোর আমার কাছে মানে কেবল নতুন সূর্য নয়,
বরং নতুন যুদ্ধের ডাক।
আমি সেই জীবন-যোদ্ধা,
যে সংখ্যার ভেতর থেকে ভবিষ্যৎ খুঁজে আনে
টেক্সটাইলের রঙিন দুনিয়ায়।
অনেক সুন্দর লিখা বড়ভাই
উত্তরমুছুনভালো লাগলো প্রিয়
উত্তরমুছুন