প্রিয়তি......,
চরম অবাধ্য আকাঙ্ক্ষায়.....
এ' কোন জোছনা সরোবরে-
তলিয়ে যাচ্ছে মন, মনের অজান্তে !
দিঘীর স্বচ্ছ জলে-
আমার চিন্তাচ্ছন্ন ললাটের ভাঁজ দেখতে গিয়ে-
প্রতিবার ভস্মিত হচ্ছি-
এ' কোন জোছনার ত্যাজে.....!!
জোছনা, হয় তুমি মার্জিত হয়ে-
মার্জনা করো আমায়;
নয়ত, গণ্ডির বাইরে যেতে বাধ্য হব আমি।
গণ্ডির বাইরেই গড়বো পৃথিবী...!!
প্রিয়তি.....,
জোছনায় কতটুকু ভস্ম হলে-
ক্ষয়ে যাবার শংকামুক্ত হতে পারি-
গণ্ডির বাইরে এসে একবার শেখাতে পারবে ?
স্বপ্নেরা ইচ্ছার বিরুদ্ধে.....
তুমুল ধন্ধে- কুরুক্ষেত্র গড়ার আগে,
এসো না, ত্যাজস্বী জোছনাকে বলে দেই,
"প্রেমের সীমারেখা থাকতে নেই"।