প্রিয়তি,
হ্রস্ব হতে হতে পৃথিবীটা ক্রমশই
তুমিময় হতে শুরু করেছে !
দু'চোখে আকাশ ছিল,
কল্পনাজুড়ে ছিলো স্রোতস্বিনী,
বসন্ত ছিল, ফুলে ফুলে ভরা বসন্ত !
কানে বাজতো কুকিলের সুর,
চোখ মেললেই দেখতাম-
প্রজাপতির উড়াউড়ি.....!
এখন আর আকাশ নেই,
নদী নেই, ফুলেল বসন্ত নেই,
সঙ্গীত, কূজন বা বাহারি কোন
কিছুতেই-
এখন আর মন ভরে না।
এখন দু'চোখে তুমি,
কল্পনাজুড়ে তুমি...
ঋতুগুলোও বদলে গিয়ে-
হয়ে গেছে তুমিময় !
তোমার মিষ্টি হাসির প্রতিধ্বনি
বাজতে থাকে সারাক্ষণ,
চোখ মেললেই দেখি-
তুমি, তুমি আর তুমি।
প্রিয়তি,
আমার অগোছালো সহস্র স্বপ্ন ছিল,
দু'চোখে নিখুত ঘুম ছিলো,
হৈ-হুল্লোর, ছুটা-ছুটি আর
অফুরাণ দুষ্টুমি ছিলো,
অথচ, এখন আমি ভাবতে পারি,
আঘাত পেলে কাঁদতে পারি,
তোমায় ভেবে নির্ঘুম রাত কাটাতে
পারি।
আগে আমি পড়তেও পারতাম না,
তোমার জন্য এখন আমি লিখতেও
পারি !!