তোমার ডালে ডালে কাকের বাসা বড্ড বেমানান
আমিও আজ নীড় হারা, অসহায় এক পাখি,
আমার নিরুপায় এ' কবি-মনে তোমার জয়োগান
কুকিলরূপে ডিম পারার আশায় আশায় থাকি !
তোমার হাসি আমার মতো কাড়ে কতো মন
সবই জানি, তবুও তোমার ঐ হাসিটার আশে,
পাগল মনের পাগলামিটা বাড়ে অকারণ
ঐ হাসিতেই তৃণ সম ভাসে আমার এ' মন ভাসে।
তোমার প্রেমের ওই অনলে পিপীলিকা সম
দলবেঁধে সব উড়ে আসি, পর করে ভয় মরণের,
তরতাজা মন পুড়াও কতো নিষ্ঠুর প্রিয়তম
আর কতদিন চলবে তোমার এ' খেলা প্রাণ হরণের ?
একটি মন আর একটাই দেহ সবার মতো তোমারও
তবুও কেন শত ফাঁদের হলে এমন শিকারি,
তোমার মনের মতোই মন আছে একটা আমারও
একদিন এ' মনটা পেতেই হবে তুমিও ভিখারি।
আজ আমার নগ্ন পা', তাই তোমার জুতার দাম
একদিন আমার পদছায়া-ই হবে তোমার চাওয়া,
কিছুতেই বৃথা যেতে পারে না এ' হৃদয় ঝরা ঘাম
সেদিন তুমি আমার হলেই হবে সবকিছু পাওয়া।