আপনার নাম উচ্চারণের আগেই
আমার প্রতিটি
নিশ্বাসে এক অপরূপ সুর বেজে ওঠে,
সেই সুরে আমি আমার সমস্ত লেখা ভেজাই
কখনো বিনয়ের জলে, কখনো নিরুপম প্রেমের ব্যাকুলতায়।
আপনি কি জানেন, আমার সমস্ত বাক্যের আড়ালে
একজন নিরলসভাবে আপনারই নাম মুখস্থ করে যাচ্ছে!
এই যে দিন-রাত আপনার অবয়বে নিজেকে খুঁজে ফিরি,
এ তো নিছক আকর্ষণ নয়, এ একধরনের পবিত্রতা,
যাকে ভাঙা যায় না, ফুরিয়ে ফেলা যায় না।

আমি আপনাকে ভালোবাসি,
কিন্তু “ভালোবাসি” বললে শব্দটা যেন অনেক ছোট হয়ে যায়।
কারণ এখানকার প্রতিটি চরণে শুধু প্রেমই নয়,
থাকে অনুপম শ্রদ্ধা, নীরব শপথ আর এক
গভীর হৃদয়ার্পণ।
আমি চাই,
আপনি আমার সমস্ত দৃশ্যপটে
আপনি আমার সমস্ত দৃশ্যপটে
“আপনি” থেকে ধীরে ধীরে “তুমি” হয়ে আসুন!
আমার প্রত্যেকটি লেখার নিবেদনে
আপনার ‘তুমি’ হওয়ার আহ্বান যেন ছড়িয়ে পড়ে,
আর সেখানে আপনি আশ্রয় নেন নিভৃতে,
যেমন কেউ দীর্ঘ যাত্রার শেষে ফিরে আসে
নিজের সবচেয়ে প্রিয় ঘরে।
আমার প্রত্যেকটি লেখার নিবেদনে
আপনার ‘তুমি’ হওয়ার আহ্বান যেন ছড়িয়ে পড়ে,
আর সেখানে আপনি আশ্রয় নেন নিভৃতে,
যেমন কেউ দীর্ঘ যাত্রার শেষে ফিরে আসে
নিজের সবচেয়ে প্রিয় ঘরে।
আপনি কি তা হলে সত্যিই
আমার সব চিঠির গন্তব্য হয়ে আমাকে ডাকবেন?
আপনি কি একবার বলবেন,
“হ্যাঁ, আমি তোমার সেই ‘তুমি’ হতে চাই
যার দিকে তোমার সমস্ত লেখার অক্ষর ছুটে যায়”
এতো নিছক প্রেম নয়,
এ হলো আরাধনা,
এ হলো আরাধনা,
আপনাকে গোপনে প্রতিমার মতো হৃদয়ে স্থাপন করা।