প্রিয়তি,
বড় বিচিত্র মনুষ্য জীবন ,
যেন অলৌকিক সম্মোহনে আচ্ছন্ন সবাই ।
হাসি কান্না, সুখ-দুঃখ..........
চাওয়া পাওয়ার এই যে বিরাট নাট্যশালা
এখানে সবাই স্ব স্ব চরিত্রে নিপূণ কুশলী
দগ্ধ চিত্তে ভিত্তিহীন বেদনা...
প্রতিনিয়তই খোলসহীন করে দিচ্ছে আমাদের ভদ্রতা,
অম্লান প্রেম, ধন্ধহীন সুখ ধীরে ধীরে মিশে যাচ্ছে
অগুনিত লাশের পঁচাগন্ধাশ্রীত সমীরণে।
অভিনয়ের নিপূনতা বেড়েই চলছে দিন দিন !
প্রিয়তি,
অপ্রস্ফুটিত প্রণয় হামাগুরি খায়
নিষ্পাপ চোখের তপ্ত জলের ফোয়ারায়
প্রতিনিয়তই বিধ্বস্ত হয় স্বপ্নময় বুক
"ভালোবাসি" শব্দটা আটকে থাকে
নিয়মের মায়াজাল ছিন্ন করতে না পারার ভয়ে !
অজানা শংকায় থেমে যায় স্বপ্নরথ
প্রেমকে কবর দিয়ে সাজাই অভিনয়ের মঞ্চ...
বিরহদগ্ধ বুকে বেজে উঠে অপ্রণয়ের সুর
আর বাসনার চিত্রকল্প ভাসতে থাকে.....
শরীরের ভাঁজ খোলার রহস্যস্রোতে...!!