এসব ছেড়ে আমি চলে যাবো
কোন এক স্বপ্ন রাজ্যে.....
যেখানে আছে আমার স্বপ্নকন্যা !
যে চমকে উঠবে শিশু ধর্ষনের গল্প শোনে-
যে শিহরিত হবে এসিডদগ্ধ লাশের বর্ণনায় ,
যে অবাস্তব বলে উড়িয়ে দেবে -
"ক্ষমতার লোভে খুন করা হয় মানুষ।"
যন্ত্রণাকাতর মাথায় হাত বুলাতে বুলাতে
আমার স্বপ্নকন্যা নমনীয় কণ্ঠে বলতে থাকবে -
"কি সব বাজে বকছো প্রিয়,
ক্ষুদার যন্ত্রনায় মানুষ কাঁদবে কেন ? "
আমি ততোধিক উগ্র কণ্ঠে বলতে চাইবো
সময়ের সমূহ বর্বরতার আদি-অন্ত।
সে তর্জনী চেপে ধরবে আমার ওষ্ঠদ্বয়ে
"অনেক হয়েছে, এবার থামো যুবক,
এ কোন রাক্ষসপুরীর গল্প শোনাচ্ছ আমায়....!"