আমি মরণ যন্ত্রণায় ছটফট করতে থাকি...
ডাঙায় তোলে রাখা জীবন্ত মাছের মতো,
আমি ডুবে না যাবার আনন্দে লাফাচ্ছি না তো...!!
নিমজ্জিত প্রায় ভাসমান পাতায় অসহায় পিঁপড়ে সম
কিনারায় পৌঁছার সবটুকো স্বপ্নে নিয়েছি আশ্রয়,
তুমি তরীতে বসে লগি'র আঘাতে ডোবাতে চাও 'তা
কীসের আশায় হলে তুমি আজ বল এতোটা নির্দয় ?
বিরহ ব্যথায় মৃতপ্রায় আমি শিকড়হীন তরু সম-
তোমাতেও বিরাজমান হায় তাণ্ডব রূপী ঝড়,
আমি প্রাণপণে আঁকড়ে ধরি সর্বংসহা মাটি
তাতেও তুমি তোল কম্পন; আমার ভুবন নড়বড়.....!!