প্রিয়তি,
জলজ স্বপ্নে প্রণয়ের চতুর অভিসার...
চাঁদ নয়; যেন আকাশ স্বয়ং এ জলে!
দখিণা বায়ে ভাসে প্রণয়ের ধ্বনি,
ঝর্ণাধারা আঁড়-চোখে চেখে দেখছে -
কারুকাজের এক বিশাল গভীরতা।
স্বপ্নেরা সহসা খোলস পাল্টে
অমৃত হওয়ার বাসনায় আজ সংকল্পিত !
যেখানে তোমার এ তরী এসে থামবে
তার অনতিদূরে আমার কাল্পনিক বসতি...!
প্রণয়ের মহড়ায় ব্যস্থ এক স্বপ্ন কাননে
আমায় দেখতে পাবে ধ্যানমগ্ন....
আমার আরাধ্য প্রতিমার ধ্যানে বিভোর।
স্বপ্নের সবটুকু জল-সীমানা পেরিয়ে
ডাঙ্গায় আসন পেতেছি আজ তোমায় পাবো বলে !!