খুব সুচালো, ক্ষুরধার আজ
দলগুলো ঐ রাজনীতির,
পক্ষে আছো, বাহ্, ভালো বেশ
বিপক্ষে তুই কোন কাফির ?
মারছি আমি, তুইও মার
সাপোর্ট ছাড়া নামছি কি ?
ওরা মরছে, তুইও মর
আপনপর আজ ভাবছি কি ?
রাম দা' হাতে সোনার ছেলে
ভয় কী আমি আছি তো,
কলম হাতে কোন বোকা সে
খেলছে কানামাছি ও.......!!
কী চাস্ ? চাকরি ? বাহ্
কাগজপত্র খাসা বেশ,
সাপোর্টার কে ? নেই মামা ?
ছাড় না ব্যাটা নগদ ক্যাশ !
এসো বাবু, তোমার খালুই-
ফোন করেছেন গতকাল ?
আহা, ফাইল খুলো না.... জানি,
ওসব একেবারেই নির্ভেজাল।