এ' খরা বুক তোমাকে চায় বৃষ্টিরূপে.....
তুমি মেঘ হয়ে ভেসে বেড়াও মনের আকাশ জুড়ে।
তুমি অবহেলা করো বলেই তোমায় ভালোবাসি,
একদিন আমার প্রেম আর তোমার ঘৃণা
আলাদা পথে পরিণত হতে হতে শক্তিশালী হবে,
ঘূর্ণায়মান সময়ের পরিক্ষিত পথেই-
একদিন ঘৃণা আর প্রেমের সংঘর্ষ হবে,
তুমি মেনে নাও, সেদিন জয় হবে প্রেমের.....!!
আমি ফুলে-ফলে মনের বাগান রঙিন করি.....
তবুও ফলহীনা বৃক্ষরূপী তুমি প্রতি মৌসুমে।
তোমার অহংকারই আমার প্রেমকে করে অধ্যাবসায়ী,
আমার প্রত্যয়ী পরিচর্যা তোমার মরুবুকে একদিন
প্রণয়ের মহোদ্যান গড়বেই, তুমি মেনে নাও।
যুগে যুগে "ঘৃণা-প্রণয় ধন্ধে" প্রেমই জয়ী,
নন্দিত কানন "মরুভূমি" হয় শুনেছো কি কভু;
বরং মরুবুকেই জন্মায় সুবাসিত গুলবাগ.....!!