অবিশ্বাসের কশাঘাতে-
বার বার জর্জরিত করেছো আমায়,
অথচ...
সম্পর্কচ্ছেদ'র সবটুকু
দোষই আমার!
তিমিরে তুষারের সৌন্দর্য্য খুঁজতে খুঁজতে
বড় বেশি ক্লান্ত আমি....
তাই হিমেল-হার না দেবার
অপরাধ স্বীকার করে তোমাচ্যুত হলাম।
নক্ষত্রও খসে পড়ে কক্ষচ্যুত হলে।
অসীমের সীমা খুঁজতে খুঁজতে
হয়রানির শেষ প্রান্তে দাঁড়িয়ে,
মুক্ত কণ্ঠে ঘোষনা করছি-
"তুমি মুক্ত! তুমি মুক্ত!!"
আমাকেও তুমি মুক্তি দাও।