মন খারাপের একলা বিকেল
সাধ্য কী তার দৈর্ঘ্য মাপি,
তুমিহীনে আমার জীবন-
নেই তুলি সে ছবি আঁকি !
তুমি বিহীন একলা চলা
সেই তরী যার নেই যে তলা;
সেই মোবাইল যার সীমকার্ড খোলা
চার্জ আছে তাও সারাটাক্ষণ অচল হয়ে থাকি !
পাল উড়ানো, হাল ধরা তাও
কূল খুঁজে না পায় আমার নাও,
মাঝ দরিয়ায় ভাসছে কোষা; যদি চাও
ডোবে যাবার আগে এসে পালে হাওয়া দাও।
কোজাগরী চাঁদ আকাশে; প্রণয়
জোয়ার মনে,
বাহারি ফুল কানন শোভা; সুবাসে
মন টানে,
"ভাটা-পথে ভ্রমর হব" হয় না
যে তার মানে
আমায় তুমি তোমার মনের মালী করে নাও।
দু'জন চলার একটি পথে
বিছাই স্বপ্ন ভোর না হতে
সকাল, দুপুর, বিকেল রথে
আসে কেবল স্বপ্ন-খুনি; তুমি আসো
না,
লাভ বুঝি না কিংবা ক্ষতি
এসো পাল্টাই জীবন গতি
প্রেমিক নই; চাই হব
পতি
তুমিও আমার সবটুকু চাও- কেন বলো না ?