এ'দিন আর ক'দিন, পড়বে ভাটা জোয়ারে
যৌবনের দৌড় বাঁধা বয়সের শিকলে,
ধরনীর এ' রঙিন নেশা ডুবে ঐ আঁধারে
হেলায়-ফেলায় জীবন কেটে যায় বিফলে।
অন্তিমে লাভ কী-বা বৃথা আফসোসে
যৌবনে না ধরো যদি মুক্তির হাল,
শক্তির দাপট আর ক্ষমতার জোসে
অপযাত্রায় যাত্রী তুমি উড়িয়েছো পাল !
ভুলে জগদীশে বল মজিলে কী সে
এ'দিন চিরদিন সুদিন রবে না,
অকালে মজিলে প্রিয় প্লাটফর্ম বিষে
শেষ গন্তব্যের সখা টিকিট নিলে না।
হায়রে অধম, মর্ত্য লোভে স্বর্গ করে পর
মজিলে এ' অবনির ভ্রান্ত কুহকে,
দম ফুরালে মাটির দেহ হবে রে নিথর
আসবে মরণ ভেদ করে তোর সকল ব্যুহকে।
আজ এখনি পণ করো মন ধরবে সরল পথ
অতীতের অপকর্মের চেয়ে নাও ক্ষমা,
স্বর্গপানে চালাও যাত্রী তোমার যৌবন রথ
অনুতাপেই পাবে মুক্তি, বলেন বিশ্বব্রহ্মা।