তোমার অহংকারী বুকে,
আজ হতে রাখলাম আমার বিশ্বাসী পা'
তোমার কাঁটা ভরা ডাটার ডগায়,
সবটুকু প্রেম দিয়ে ফোটাবো প্রণয়ের গোলাপ।
তোমার প্রস্তরাকীর্ণ মননে,
অদম্য অধ্যাবসায়ে গড়বো অনিন্দ্য ঝর্ণা,
তোমার ঘৃণার সকল স্তুপে
আজ হতে রোপন করলাম ভালোবাসার বীজ।
তোমার মন খারাপের সব মুহূর্ত,
প্রবল খরস্রোতায় ভাসিয়ে দিলাম আজ।
তোমার সন্দেহের প্রাচীর ভেঙে
বিশ্বাসী পাঁজরে গড়ে দেবো দুর্ভেদ্য দেয়াল।
তোমার মরুভূমি মনে
প্রাণান্ত প্রচেষ্টায় ঝরাবো আজ বৃষ্টি।
রাতভর বৃষ্টি শেষে,
তোমার মনের আকাশ জুড়ে আমিই হবো রংধনু।