প্রিয়তি...
জীবনকে আমরা কেবল
জীবন ভেবেই তুষ্ট,
অথচ জীবনকে প্রতিযোগিতা ভাবতে
হবে,
এমনটি আমরা ভাবছি না।
প্রিয়তি,
সময়ের সমূহ পরাজয়ের ভীতে দাঁড়িয়ে
এসো আমরাও একটা
নতুন সূর্যোদয় দেখি....
নিয়ম ভাঙ্গার নয়;
জীবন গড়ার স্বপ্ন দেখি, এসো।
মরে যাবার পূর্বে এসো অমর হই,
মহাকালের উন্মুক্ত পত্রাবয়বে
লিখে রাখি আমাদের নাম, এসো।
এসো ধোঁয়ার মতো ভাসতে ভাসতে
আকাশে গড়ি কল্পরাজ্য.....।