সবই বুঝো, এমনকি মন; না বোঝার ভান তবু কেন ?
কেন আমার বিকেল কাটে তুমি আসার পথটি চেয়ে,
কেন আমার আসে না ঘুম যখন রাত্রি নামে পৃথ্বী ছেয়ে ?
এ' দুটি হাত অপেক্ষাতে কার দু'টি হাত ধরবে বলে,
এ' মন দেখে স্বপ্ন কিসের বলিনি কি কোন ছলে ?

আর কতোটা কাছের হলে বুঝবে এসব চাওয়ার মানে ?
কোন ঋতুতে ফোটে না ফুল; কেন্ অপেক্ষা বসন্তের ?
কোথায় সুবাস বিলাও পুষ্প; কী দোষ পেলে এ' মালীর,
আর কতো রোদ পেরিয়ে পাবো স্নিগ্ধ সন্ধ্যা রূপালীর ?
পূর্ণিমারচাঁদ মেঘে ঢাকা; মরুমন চায় বৃষ্টি হোক,
সব অপেক্ষার হোক অবসান; প্রেমেই গড়ি স্বর্গলোক।
স্বপ্নিল পথে, রঙিন রথে যাত্রা হোক আজ অনন্তের।

নদীর কীসে সার্থকতা, যদি না তার জোয়ার এলো ?
প্রণয়ী সুখ না পেলে মন, বেঁচে থাকার কী মানে,
দেব-স্পর্শ না পেলে ফুল, সৌন্দর্য তার কার টানে ?
চোখের বলো কী দোষ দেবো, মনটাই যাদুর আয়না,
যেদিকে যাই, কিংবা তাকাই তুমি ছাড়া কিছুই দেখা যায় না।
অনেক হলো লুকোচুরি; আমিই তোমার আদ্যোপান্ত এবার তো জান বলো।