বিজ্ঞ পরিচালক........
নায়ক-নায়িকার ইস্যুহীন দীর্ঘ বিরহে
আপনার ছবিটি যে জনপ্রিয়তা হারাচ্ছে-
তা কি এখনো বুঝতে পারছেন না ?
যে অলীক সন্দেহে.............
নায়িকার প্রতি নায়কের এ' অসদাচরণ
সে অনিচ্ছাকৃত দৃশ্যটুকু খোলাসা করুন
আপনার ছবির ভালোলাগাটুকু ধরে রাখতে দিন।
আপনার ক্যামেরাম্যান............
গুরুত্বপূর্ণ দৃশ্য ধারণের পরিবর্তে আজকাল
সাজঘরের প্রতি একটু বেশিই আগ্রহী
দর্শকমহল চ্যানেল পাল্টে বিজ্ঞাপনেই ব্যস্ত !
ঝরে যাওয়া কমল সম..........
নায়িকার উচ্ছাস-উল্লাসিত পটভূমি
প্যাথেটিক আক্রমণে বিপর্যস্ত; বিলুপ্তপ্রায়-
শীঘ্রই এ' ছবির দৃশ্যপট পরিবর্তন অনিবার্য।
বিনীত আবেদন প্রিয়...........
অনেক হয়েছে ইট পাটকেলের সংঘর্ষ,
এবার নয়নাভিরাম চাঁদনি রাতের নিরব দৃশ্যে
নায়কের বুকে রাখতে দিন নায়িকার মাথা।