ঝড়ে ঝরে যাওয়া পুষ্প কখনো সম্পূর্ণ মরে না—
তার গন্ধ লেগে থাকে মাটির গভীরে,
ঠিক যেমন স্মৃতি লেগে থাকে ভালোবাসার প্রান্তে।
ঝড়ো হাওয়া এসে সেই গন্ধটুকু জড়ো করে আমার মনের উঠোনে,
যেখানে প্রতিটি নীরবতা পুষে রাখে এক অসমাপ্ত মিলনের ব্যাকুলতা।
ভোরের আলোয় যখন ঘোর লাগে, মনে হয়—
হয়তো আজই সেই দিন, যেদিন ঝরে যাওয়া ফুল আবার ফুটবে
কোনো অব্যক্ত অনন্তের সুরে।
তখন মিলনের সুর পায় পূর্ণতা,
আর আমি পুষি সেই পুষ্পটিকে—
সবাইয়ের চোখের আড়ালে, খুব গোপনে,
যেন তা আবার ঝরে না যায়
আমার হৃদয়ের উঠোন থেকে।