অবাক হয়ো না মেয়ে...
বেঁচে আছি আমি খুব স্বাভাবিক
সময়ের স্রোতে
ভেসে গেছে অতীত...।
এই দেখো, এখনো আমি
হাসতে জানি,
কাঁদতে জানি,
বেঁচে থাকার অর্থ বুঝতে পারি।
এখনো আমি লিখতে পারি...
আমার লেখনী একদিন
তুমিও ভালবাসতে।
পুষ্পোদ্যানে আমি
আজো ছুটে যাই,
গোলাপের কাঁটা এখন আর
এতো বেশি খারাপ লাগে না।
বাদলা দিনে আমি আজো
আদৌ ঘরে বসে থাকি না,
কেও অপেক্ষা করছে না বলেই
ফিরে আসারও খুব তাড়া নেই।
অবাক হয়ো না মেয়ে.....
মধ্য রাতে আমার
এখনো ঘুম ভাঙ্গে,
আলিঙ্গনিচ্ছায় কাঁপতে থাকে বুক।
চাঁদনী রাতে আজো
চেয়ে থাকি বাতায়নে,
তুলনা করার মতো
খুজে পাই না কোন মুখ।