প্রিয়তি,
নিয়তির জাল ছিড়ে এসো মিশি যন্ত্রনায়...
প্রণয়ী কথামালায় সাজিয়ে তুলি কবিতার অবয়ব।
রহস্যময় ভবিশ্যতের বুক চিরে....
এসো রোপন করি আজ ভালোবাসার বীজ !
তোমার ভেজা অবয়ব অলংকার হোক
আমার অনাগত প্রতিটি কবিতা জুড়ে,
তোমার অম্লান হাসি হোক অখণ্ড উপমা
চাই, তোমাকে ছাড়া না লিখা হোক আমার কোন কবিতা !
প্রিয়তি,
প্রণয়ের আকাশ জুড়ে এসো নক্ষত্র হই...
এসো কল্পিত বাসরে সাজি দম্পতি...!
হতাশার বুক চিরে ফলাই প্রত্যাশার ফসল-
এসো অন্ধকার হতে ফিরে আসি আলোর পথে।
প্রণয়ের পলি মাটিতে অংকিত হোক চুম্বন চিহ্ন...
সকল বিষ্ময়ের আবরণ খুলে আজ এসো-
বাসনার চিত্রকল্পে আজ উৎস্বর্গ করি নিজেদের
যে ত্যাগ চাইলেও আর ফিরিয়ে নেয়া যায় না...!!