প্রিয়তি,
কল্পিত স্বপ্ন ক্রমাগত বিরহী সংঘাত পেরিয়ে
বিস্তৃত আজ আলো ঝলমল প্রণয়োদ্যানে,
বিরহী সন্ধা শেষে মিলন পিয়াসি চাঁদ
সবটুকু রাত করে তুলেছে জ্যোতির্ময়-
রাতের আকাশ এখন স্বপ্নপূরী-
পাতায়-পাতায় ঝংকার আজ মিলন সুরের
কল্পিত চিত্রকল্পে আজ মুক্তি পেলো প্রেম,
লিখার টেবিলের কোণে প্রজ্জলিত মোম
দেখো আজ লভেছে যেন জোনাকীর রুপ
স্বল্প মূল্যের কলম যেন আজ কল্পতুলি !
প্রিয়তি,
শিশিরসিক্ত দুর্বাঘাসের তুলতুলে স্পর্শে-
মধুর হতে মধুরতর হয়ে উঠছে প্রেম,
মাছির ভনভন ক্রমাগত রুপ পাল্টাচ্ছে বন্য পাখির গানে
সবুজ প্রকৃতি যেন আজ তোমার নীল শাড়ি।
পাশে রাখা কফির খালি মগ যেন আজ ফুলদানি
হতাশাগ্রস্থ অপেক্ষা জুড়ে আজ প্রত্যাবর্তনের গান
লেম্পপোস্টের আলোয় দেখো, গাঁথা প্রেমের মালা-
রাতের আধারে বিলীন আজ অ-প্রণয়ের সুর
কামনার নদী জুড়ে মিলনের ঢেউ.....
ঠিক যেমন চাওয়া ছিলো আমাদের.....!!