শেষ পর্যন্ত ভালোবাসা কোনো সুন্দর গল্প নয়, এটা এক দহন,
যেখানে পুড়তে পুড়তে দু’জন মানুষ শিখে যায় একই ছায়ায় বেঁচে থাকতে।
কেউ কাউকে বাঁচায় না এখানে,
তবুও একজনের জন্যই অন্যজন মরতেও রাজি থাকে।
আর সবকিছুর শেষে, ভালোবাসা মানে একটা জেদ,
“তুমি যতই দূরে সরে যাও, আমি ঠিক ততটাই তোমার কাছেই রয়ে যাবো।”